অত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাত করা যাবে না ; জ্যোতিপ্রিয় - The News Lion

অত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাত করা যাবে না ; জ্যোতিপ্রিয়




দি নিউজ লায়ন ;  অনেক রাজনৈতিক দল এবার হয়তো স্বপ্ন দেখতে শুরু করছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাত করে দেবে। তাদের উদ্দ্যেশে বলি আপনারা ২০২১ এর বদলে ২০৫৬ সালের স্বপ্ন দেখুন। অত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাত করা যাবে না। সোমবার দুপুরে হাবড়া ১ নম্বর  পঞ্চায়েত সমিতির সভাকক্ষে  আগামী  ডিসেম্বর থেকে শুরু হওয়া "দুয়ারে দুয়ারে সরকার" এটি সফল করার লক্ষে হাবড়া বিধানসভা এলাকার প্রতিটি পঞ্চায়েত ও পৌরসভার জনপ্রতিনিধিদেরকে নিয়ে প্রস্তুতি মিটিং-এ আলোচনা সভায় উপস্থিত হয়ে এই কথাই বললেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। 



তিনি বলেন,  বিগত সাড়ে ন বছর ধরে এরাজ্যের প্রতিটি  এলাকায় এলাকায় যেভাবে উন্নয়নের কাজ করেছেন মুখ্যমন্ত্রী  তাতে করে এ রাজ্যের প্রতিটি মানুষের অন্তরে অন্তরে রয়েছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর নাম।



 মুখ্যমন্ত্রীর মস্তিস্ক প্রসূত কন্যাশ্রী,যুবশ্রী,রুপশ্রী,খাদ্যসাথী,সবুজসাথী এক একটা প্রকল্প মডেল হয়ে দাঁড়িয়ে আছে। কোন বিচলিত হওয়ার দরকার নেই। মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে আবারও তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়"।


 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.